শিশুদের জন্য প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গত রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের শারীরিক কসরত প্রদর্শনী হয়েছে। উপজেলা পরিষদ চত্বরের ‘মুক্তমঞ্চে’ এই প্রদর্শনীর আয়োজন করা হয়। স্থানীয় সাংসদ হাবিবর রহমান এই প্রদর্শনীর উদ্বোধন করেন। বগুড়ার শিল্পকলা একাডেমি এই আয়োজন করে। শেরপুর পৌর শহরের বিভিন্ন মহল্লার কয়েক শ শিশু আকর্ষণীয় এই প্রদর্শনী উপভোগ করে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও এ কে এম সরোয়ার জাহান সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুজ্জামান, জেলার সাংস্কৃতিক কর্মকর্তা সাগর বসাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম প্রমুখ।