শিশুদের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের বছরগুলোর তুলনায় চলতি অর্থবছরের বাজেটে শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন খাতে বরাদ্দ কমানো হয়েছে। এ তথ্য উপস্থাপন করে আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে শিশুদের জন্য বরাদ্দ বৃদ্ধির পাঁচ দফা দাবিতে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করা হয়েছে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা শিশু ফোরাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এতে সহায়তা করে ।
সম্মেলনে শিশু ফোরামের পক্ষ থেকে বলা হয়, ২০১৪-১৫ অর্থবছরে জাতীয় বাজেটের ১১ দশমিক ৭ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়। যা আগের তুলনায় কম।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী বিশ্বাস, ইউএনও খালিদ হোসেন, ওয়ার্ল্ড ভিশন গোদাগাড়ী শাখার ব্যবস্থাপক সিলভাস্টার রোজারিও প্রমুখ।