প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেছেন, দেশের প্রতিটি শিশুকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মানবিক হতে শেখাতে হবে।
পিএসসির চেয়ারম্যান গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাসতুরা-মবশ্বির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এবং টিফিন বক্স বিতরণ করেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
তিনি বলেন, বিদ্যালয়ে শিশুদের আনন্দঘন পরিবেশে পড়াশোনা করার ব্যবস্থা করে দিতে হবে, যাতে শিশুরা বিদ্যালয় থেকে ঝরে না পড়ে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তাদীর আহমদ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুল হক মোল্লা, কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত, প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র শীল প্রমুখ।