শিশুদের নতুন পোশাক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে দরিদ্র শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটি) উদ্যোগে পুলিশ সুপারের বিশেষ তহবিল থেকে এসব পোশাক দেওয়া হয়। গতকাল বেলা একটার দিকে পুলিশ সুপার মাহফুজুর রহমান নিজ কার্যালয়ে ৩৬ জন শিশুর মধ্যে এসব পোশাক বিতরণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, এনসিটির প্রতিনিধি শামীমা আফরোজাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।