শিশুদের নির্যাতনের অভিযোগে কম্পাউন্ডার বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশুসদন বালিকার(উত্তর) দুই শিশুকে লাঠিপেটা করে নির্যাতন করার অভিযোগে কম্পাউন্ডার মো. দুলাল মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন।
শিশুসদনের তৃতীয় শ্রেণির ছাত্রী ডালিয়া (১০) ও আঁখিকে (৯) ৪ জুলাই মারধর করেন নিবাসের দায়িত্বপ্রাপ্ত কম্পাউন্ডার দুলাল মিয়া। ঘটনাটি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবার রাতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান তাঁকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।
জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান গতকাল বুধবার বলেন, দুই শিশুকে নির্যাতনের সত্যতা পাওয়ার পর কম্পাউন্ডার দুলাল মিয়াকে সাময়িক বরখাস্ত করা হলো।