শিশুদের নিয়ে পরিযায়ী পাখি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০১১ উপলক্ষে স্বেচ্ছাসেবী গ্রুপ বার্ড লাভার এবং সিইজিআইএস (সেন্টার ফর এনভারমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস) যৌথভাবে রাজধানীর বনানী-সংলগ্ন কড়াইল বস্তিতে ৩৫ জন শিশুকে নিয়ে গত শুক্রবার আয়োজন করে পরিযায়ী পাখিবিষয়ক একটি উৎসব। পরিযায়ী পাখি নিয়ে মুক্ত আলোচনা, কুইজ ও রচনা প্রতিযোগিতা, পাখির ছবি দেখানো ও ভিডিও প্রদর্শনী, পাখি দেখা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী দিয়ে সাজানো হয় দিনব্যাপী এ উৎসব। উৎসব অনুষ্ঠান পরিচালনা করেন সৌরভ মাহমুদ, শম্পা বালা ও তিথি।উৎসবের প্রথমে ছিল পরিযায়ী পাখি, পাখির আবাস, পাখির খাবার, বাংলাদেশে এরা কখন আসে এসব নিয়ে আলোচনা । এ পর্বে শিশুরা পাখি নিয়ে নানা ভাবনার কথা বলে। দ্বিতীয় পর্বে ছিল রচনা ও কুইজ প্রতিযোগিতা। তৃতীয় পর্বে ছিল পাখির ছবি, ভিডিও দেখা ও পাখি দেখা। শেষ পর্বে ছিল গান, কবিতা ও পুরস্কার বিতরণী। বিজ্ঞপ্তি।