শিশুদের নেতৃত্ব দেওয়ার গুণাবলি অর্জন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন বলেছেন, কোমলমতি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে দেশকে নেতৃত্ব দেওয়ার গুণাবলি অর্জন করতে হবে। মন্ত্রী গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পর্যায়ে আন্তপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।মন্ত্রী পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পদক ও সনদ বিতরণ করেন। প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।মন্ত্রণালয়ের সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ, মো. শাহ কামাল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবদুর রউফ চৌধুরী, পরিচালক ফারুক জলিল, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।