শিশুদের পরিবেশ সচেতন করতে রবির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ-পরিচ্ছন্নতা সম্পর্কে শিশুদের সচেতন করতে বেসরকারি মুঠোফোন অপারেটর রবি রাজধানীর পাঁচটি প্রাইমারি স্কুলে পরিবেশবিষয়ক শিক্ষা ও ব্যবহারসামগ্রী দিয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর রায়ের বাজার সরকারি প্রাইমারি স্কুলে ‘শিশুদের পরিবেশ’ শীর্ষক সচেতনতামূলক এ কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার। এতে সহযোগিতা করে বাংলাদেশ সরকার ও যুক্তরাজ্য সরকারের সহায়তা সংস্থা ডিএফআইডি। অন্য যেসব স্কুলে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে সেগুলো হলো, জিগাতলা মডেল প্রাইমারি স্কুল, রাজমুন্সী প্রাইমারি স্কুল, আইয়ুব আলী প্রাইমারি স্কুল ও মনেশ্বর প্রাইমারি স্কুল।প্রথমে রাজধানীর পাঁচ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতামূলক ছড়ার বই বিতরণ করা হয়। ক্লাসে ক্লাসে টানানো হয়েছে সচেতনতামূলক বক্তব্যধর্মী ব্যানার, বসানো হয়েছে ডাস্টবিন, ফুল ও গাছের টব। প্রতিটি স্কুলে একটি করে আয়না স্থাপন করা হয়েছে। যাতে শিশুরা নিজেদের দেখে নেওয়া, পরিপাটি রাখা ও পরিচ্ছন্নতার বিষয়ে আরও বেশি যত্নবান হয়। অনুষ্ঠানে সচিব বলেন, ‘প্রাথমিক পর্যায় থেকে শিশুরা পরিবেশ সচেতন হলে, নগর থেকে গ্রাম সবখানেই আমরা পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পারব। তিনি শিক্ষার্থীদের আবর্জনা কম করতে শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবির ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর ও ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড পল খন্দকার স্বপন।