শিশুদের পাশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ায় প্রতিবন্ধী শিশুদের উৎসাহ দিতে তাদের সঙ্গে সময় কাটিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। গতকাল শনিবার বিকেলে তিনি খানমোহনা এলাকায় বেসরকারি সংগঠন নওজোয়ান পরিচালিত প্রতিবন্ধী রির্সোস সেণ্টারে যান। সেখানে প্রতিবন্ধী শিশুদের জন্য আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ সামশুল হক চৌধুরী। আরও উপস্থিত ছিলেন নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেন চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি নুরুল হাকিম, পটিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী জসিম উদ্দিন, সাবেক ফুটবলার সামশুল আলম ও ক্রিকেটার নাজিম উদ্দিন।