শিশুদের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সঙ্গে বসে ইফতার করবেন? ১১০ টাকা দিয়ে নিবন্ধন করে এ ইফতারে সম্পৃক্ত হতে পারেন।’ সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের পাশে দাঁড়াতে রোজার মাসের শুরু থেকে এ রকম আহ্বান নিয়ে কাল শনিবার এক ইফতার পর্বের আয়োজন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন ‘স্বপ্নোত্থান’। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ ইফতার পর্বের আয়োজন থেকে প্রাপ্ত টাকা দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের এক বেলা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে বলে আয়োজকেরা জানান।