শিশুদের পাশে কনকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করপোরেট প্রতিষ্ঠান হিসেবে কনকর্ডের রয়েছে সামাজিক নানা দায়বদ্ধতা৷ এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি দেশের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের ফ্যান্টাসি কিংডমে বিনোদনের আয়োজন বিনা মূল্যে উপভোগের সুযোগ করে দেয়৷ প্রায় ২০০ শিশু ও তাদের অভিভাবক এ সুবিধা উপভোগ করেন৷ কনকর্ড গ্রুপ এ কার্যক্রম অব্যাহত রাখবে৷ প্রতিষ্ঠানটি আশা করে, অন্য করপোরেট প্রতিষ্ঠানগুলোও যদি এ ধরনের কার্যক্রম পরিচালনা করে, তবে সম্মিলিত এই ক্ষুদ্র প্রয়াস একদিন বিশাল আকার ধারণ করবে, যা বঞ্চিত এই শিশুদের জন্য কল্যাণ বয়ে আনবে৷ বিজ্ঞপ্তি৷