শিশুদের পোশাক দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলার গাণ্ডতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ শিক্ষার্থীকে নতুন পোশাক দিয়েছে পুলিশ।
গতকাল রোববার সকালে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ শিশুদের হাতে এই পোশাক তুলে দেন। এ উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা এস কে জাবিদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জু আরা বেগম প্রমুখ।