শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে আগামীকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে ২ কোটি ১৪ লাখ শিশুকে আগামীকাল শনিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য দেন।
প্রতিমন্ত্রী বলেন, ৬-১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লাখ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (দুই লাখ আইইউ) খাওয়ানো হবে। তিনি বলেন, ক্যাম্পেইনের দিন প্রায় শতভাগ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো সম্ভব হবে। পরে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে এবার আর ক্যাপসুল খাওয়ানো হবে না। যোগাযোগব্যবস্থা ভালো নয়—এমন ছয়টি জেলার ২৪টি উপজেলায় তা করা হবে।