শিশুদের মধ্যে কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী পালকিছড়া চা-বাগানে একটি খ্রিষ্টান মিশনের ২৫৩টি শিশুর মধ্যে দুটি করে মোট ৫০৬টি কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় পালকিছড়া চা-বাগানে চাইল্ড ডেভেলপমেন্ট স্পনসরশিপ প্রোগ্রাম (সিডিএসপি) বিডি-৪০৯ খ্রিষ্টান মিশনে এসব কম্বল বিতরণ করা হয়। পালকিছড়া চা-বাগানের এ খ্রিষ্টান মিশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ২৫৩ শিশু বসবাস করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে।