শিশুদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিশু একাডেীর কেন্দ্রীয় কার্যালয় ভবন ও জমি সংরক্ষণের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে স্থানীয় শিশুরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ‘নাটোরের শিশুরা’ ব্যানারে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় শিশুদের মধ্যে বক্তব্য দেয় মোস্তফিজুর রহমান, রবিউল ইসলাম, মেহেনাজ পারভিন প্রমুখ। মানববন্ধনে শিশুরা দাবি করে— শিশুদের মানসিক উৎকর্ষ সাধনের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান শিশু একাডেমি। সেই প্রতিষ্ঠান ও তার জমি যাতে বেদখল না হয়—সে জন্য সরকারের সহযোগিতা কামনা করে তারা।