শিশুদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার রেয়ুই বাজারে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসেবাসহ ১১ দফা দাবিতে মানববন্ধন করেছে শিশুরা। ‘মানবতার মুক্তি চাই, শিশুশ্রম বন্ধ করো, শিক্ষা আমার অধিকার’ স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড হাতে ওই কর্মসূচিতে দুই শতাধিক শিশু অংশগ্রহণ করে। হাওয়ালখালী তরুণ সংস্থার উদ্যোগে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. আলাউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষক মহসিন আলী, সংগঠনের সদস্য আবু সাঈদ, আমিরুল ইসলাম, মো. জালালুদ্দীন, মো. রোকনুজ্জামান, নাজমুল আহসান প্রমুখ।