শিশুদের শাস্তির বিরুদ্ধে কথা বলবে মীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছরের ছোট্ট শিশু মীনা। বয়স কম হলেও মিনা নানা সামাজিক সমস্যার বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠ। আজ শনিবার সেই মীনার জন্মদিন—মীনা দিবস।এ বছর শিশুদের শাস্তির বিরুদ্ধে সবাইকে সচেতন করার আন্দোলনে নেমেছে মীনা। তাই এবার দিবসের মূল প্রতিপাদ্য ‘আদর স্নেহের হবে জয়, শাস্তিতে যা কভু নয়।’ হাসিখুশি ও প্রাণবন্ত মীনা সবার কাছে পরিচিতি পেয়েছে কার্টুন চরিত্রের মাধ্যমে। মীনার ছোট ভাই রাজু, ছোট বোন রীনা, মীনার টিয়াপাখি মিঠু, লালি নামের গরু, মুনমুন নামের ছাগলটি সবার পরিচিত। দিবসটি উপলক্ষে জাতিসংঘ শিশু তহবিল—ইউনিসেফ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ শনিবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠানের আয়োজন করেছে। ইউনিসেফের প্রোগ্রাম কমিউনিকেশন বিশেষজ্ঞ সাইদ মিল্কী বলেন, ‘মনো এলো মীনার গাঁয়ে’ নামের একটি মীনা কার্টুন প্রচারের অপেক্ষায় আছে। এতে শাস্তি দিলে শিশুদের মনে কী ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, তা দেখানো হবে।’১৯৯১ সালে ইউনিসেফের উদ্যোগে কার্টুন চরিত্র হিসেবে মীনার জন্ম। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বিবেচনা করে ১৯৯৮ সালে সার্কের পক্ষ থেকে মীনা দিবস ঘোষণা করা হয়।