শিশুদের সঙ্গে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে গত সোমবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ প্রশাসন ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স মৌলভীবাজার শাখা যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। এতে শিশু প্রতিনিধি জিল্লুর রহমান, মরিয়ম বেগম, নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার শিশুদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।