শিশুদের সঙ্গে সময় কাটালেন শ্রীলঙ্কার ফার্স্ট লেডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার ফার্স্ব লেডি শিরানথী রাজাপক্ষে ব্যস্ততার মধ্যেও শিশু একাডেমীতে শিশুদের সঙ্গে সময় কাটালেন। শিশুদের নাচ, গান মুগ্ধ করল তাঁকে।গতকাল মঙ্গলবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমী এই অনুষ্ঠানের আয়োজন করে।শিশু একাডেমীর প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্র ঘুরে দেখার পর একাডেমীর মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে শিরীন শারমিন চৌধুরী শিরানথী রাজাপক্ষেকে এ ধরনের অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ, শিশু একাডেমীর চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার, পরিচালক ফাল্গুনী হামিদ উপস্থিত ছিলেন।