শিশুদের সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে জেলা পর্যায়ে শিশুদের সাংস্কৃতিক উৎসব গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমির জেলা শাখা এর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার ইমাম সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোস্তাক আহম্মেদ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা শিশু একাডেমির সদস্য ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক প্রমুখ। পরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব হয়। বিকেলে একই মঞ্চে পুরস্কার বিতরণ করা হয়।