মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে বিশেষ অবদানের জন্য পদক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দায়িত্ববান নাগরিক সমাজ গঠনে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যথাযথ পরিচর্যার মাধ্যমে শারীরিক অবস্থা ভালো রেখে তাদের মেধা বিকাশে সহায়তা করতে হবে। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এ অনুষ্ঠানের আয়োজন করে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন ও ডা. এম আর খান অ্যান্ড আনোয়ারা ট্রাস্ট। এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তকে শিশুবন্ধু স্বর্ণপদক ও সিলেটের কমিউনিটি মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ফাউন্ডেশনকে ডা. এম আর খান অ্যান্ড আনোয়ারা ট্রাস্ট স্বর্ণপদক দেওয়া হয়।জাতীয় অধ্যাপক এম আর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ।