শিশুদের সুন্দরের পাশে রেখে জ্ঞান ভান্ডার খুলে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা তো দিন দিন অতীত হয়ে যাচ্ছি, কিন্তু আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তাদেরকে সুন্দরের পাশে রাখতে হবে। শিশুদের সুন্দরের পাশে রেখে তাদের জ্ঞানভান্ডারের ঢাকনা খুলে দিতে পারলেই আলোকিত মানুষ গড়া যাবে।’ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে শিক্ষক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান আলোচক বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এ কথা বলেন। ‘আলোকিত মানুষ চাই’—এ স্লোগান নিয়ে ওই সভা শুরু হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সহযোগিতায় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হক সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বদিউল আলম, চাঁদপুরের জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাইউম, ম্যাজিস্ট্রেট আবদুর রব।