শিশুদের হাতেখড়ি উৎসব ৩ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ ফেব্রুয়ারি বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে ‘হাতেখড়ি পর্ষদ’ নারায়ণগঞ্জের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশুদের ‘হাতেখড়ি উৎসব’। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। শিশুদের হাতেখড়ি দেবেন প্রবীণ শিক্ষক নীহাররঞ্জন সরকার, এ কে এম খালিকুজ্জামান, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী ও চিত্রশিল্পী শহীদ কবির।