শিশুদের হাম ও রুবেলার টিকা দেওয়া আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার সারা দেশের শিশুদের হাম ও রুবেলার টিকা দেওয়া শুরু হচ্ছে। নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা দেওয়া হবে। এ ছাড়া শূন্য থেকে পাঁচ বছরের সব শিশুকে দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। ১৩ ফেব্রুয়ারি এ কর্মসূচি শেষ হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, মক্তব এবং অন্যান্য অনানুষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫ বছরের কম বয়সী সব শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।