প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর যক্ষ্মা ক্লিনিকসংলগ্ন জায়গায় শিশুদের বিনোদনের জন্য পৌর শিশুপার্কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগের সাংসদ ফরহাদ হোসেন এ কাজের উদ্বোধন করেন। পৌরসভার ১৪ বিঘা জমির ওপর প্রায় চার কোটি টাকা ব্যয়ে এই শিশুপার্ক নির্মাণ করবে ঢাকা ওয়ান্ডারল্যান্ড কর্তৃপক্ষ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার মেয়র মুতাছিম বিল্লাহসহ জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পুলিশ সুপার হামিদুল আলম, ওয়ান্ডারল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জি এম এম রায়হান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।