শিশুপার্ক সংস্কার ও রেলপথ নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের একমাত্র শিশুপার্কটি সংস্কার ও ঢাকা-পাটুরিয়া রেলপথের দাবিতে গতকাল বুধবার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। একই দাবিতে এর আগেও কয়েক দফা বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা যায়, ২০০৪ সালে জেলা কালেক্টরেট ভবনের সামনে মুক্তিযোদ্ধা শিশুপার্কটি গড়ে তোলা হয়। শুরুতে দুটি স্লিপার, চারটি দোলনা ও বেশ কয়েকটি বসার বেঞ্চ নির্মাণ করে বাচ্চাদের জন্য এ পার্কটি গড়ে তোলা হয়। কিন্তু তিন থেকে চার বছর ব্যবহারের পর সেগুলো অচল হয়ে পড়ে।
গতকাল সকালে পার্কটি সংস্কার ও পাটুরিয়া ফেরিঘাট থেকে ঢাকা পর্যন্ত রেলপথ নির্মাণের দাবিতে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে সোস্যাল অ্যাডভান্সমেন্ট সেন্টার (স্যাক), বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক), সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস), উদীচী, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোট, উত্তরণ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন মানববন্ধন করে।
এ সময় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সভাপতি আজাহারুল ইসলাম, স্যাকের দীপক কুমার ঘোষ, বারসিকের বিমল রায়, উদীচীর নূরুল ইসলাম, উত্তরণের আবু সালেহ এবং মানিকগঞ্জ বন্ধুসভার সহসভাপতি চান মিয়া।
জেলা প্রশাসক মাসুদ করিম বলেন, শিশুপার্কটি সংস্কারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। আর রেলপথের বিষয়েও জেলা প্রশাসকের সমেঞ্চলনে আলোচনা হয়েছে। এসব দাবি পূরণে জেলা প্রশাসনের আন্তরিকতার ঘাটতি নেই।