শিশুপুত্রকে হত্যার পর আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসান বিশ্বাস (৩৯) নামের এক ব্যক্তি দুই বছরের শিশুসন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামে। ধারণা করা হচ্ছে, বাবার কাছে ১০ কাঠা জমি চেয়ে না পেয়ে অভিমানে তিনি আত্মহত্যা করেছেন।পুলিশ ও এলাকাবাসী জানান, হাসান বিশ্বাস একজন দরিদ্র দিনমজুর। অভাবের তাড়নায় তিনি বাবা সিদ্দিক বিশ্বাসের কাছে ১০ কাঠা জমি চেয়েছিলেন। কিন্তু বাবা তাঁকে জমি দেননি। এতে স্ত্রীর সঙ্গে হাসান বিশ্বাসের ঝগড়া হয়। ঈদের দিন এ ঝগড়া প্রকট আকার ধারণ করলে হাসান বিশ্বাস আবার তাঁর বাবার কাছে জমি দাবি করেন। এতে তিনি রাজি না হলে পরদিন বেলা দুইটার দিকে তিনি নিজের শিশুপুত্র আবদুস সামাদকে (২) নিয়ে বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর বিকেল চারটার দিকে স্কুল মাঠে বাবা-ছেলের লাশ পান।