শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাবা-ছেলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে শিশুপুত্রকে হত্যার পর এক বাবা আত্মহত্যা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গতকাল রোববার ভোরে পৌর এলাকার নাটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোখলেছ মিয়ার মেয়ে রুজিনা আক্তারকে বিয়ে করে সাত বছর ধরে ঘরজামাই ছিলেন সিলেটের মফিজ মিয়া। গত শনিবার রাতেও মফিজ মিয়া সঙ্গে তাঁর স্ত্রী রুজিনার ঝগড়া হয়। এর জের ধরে গতকাল ভোরে মফিজ মিয়া তাঁর একমাত্র ছেলে আরাফাতকে (৫) ঘরের আড়ার মধ্যে ফাঁস লাগিয়ে হত্যার পর নিজেও একইভাবে আত্মহত্যা করেন।