শিশুপুত্রসহ মা নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারমিন আক্তার (২৩) ও আবদুল্লাহ (৪) নামের এক মা ও ছেলে ২৫ মে থেকে নিখোঁজ। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেনপাড়ার ভাড়া বাড়ি থেকে ওই দিন সন্ধ্যায় তারা বাজারের উদ্দেশে বেরিয়ে যাওয়ার পর থেকে আর ফেরেনি। স্ত্রী ও সন্তানকে খুঁজে না পেয়ে গত শুক্রবার সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেছেন সারমিন আক্তারের স্বামী মো. জুয়েল খান। ডায়েরি নম্বর ১১৮৯। জুয়েল খানের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার বরাইদহ পূর্বপাড়ায়। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তিনি স্ত্রী-সন্তানের খোঁজ পাননি বলে ডায়েরিতে উল্লেখ করেছেন। বিজ্ঞপ্তি।