শিশুবান্ধব নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের শিশু আগামীর কর্ণধার, নগরের শাসন ও উন্নয়ন হবে শিশুদের অধিকারকে নিশ্চিত করার মধ্য দিয়ে। শিশুর বিকাশ, বিনোদন, সুরক্ষা, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা প্রদান করার অঙ্গীকার নিয়ে শিশুবান্ধব নগর গড়ে তুলতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে বরিশাল সিটি করপোরেশন। নগরের ক্লাব রোডে অবস্থিত অমৃত লাল দে মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন সিটি মেয়র শওকত হোসেন হিরণ। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪৫০ জন প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন।