শিশুবিষয়ক সংবাদে নৈতিকতা মানতে সাংবাদিকেরা একমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের সংবাদ কক্ষ ব্যবস্থাপকেরা বলেছেন, শিশুবিষয়ক সংবাদ প্রচার ও তাদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ নৈতিকতা অনুসরণের বিষয়ে নিজেদের সচেতন করা সংবাদকর্মীদের দায়িত্ব।
বেসরকারি প্রতিষ্ঠান এমআরডিআই আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।
পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর হত্যার ঘটনায় প্রচারিত সংবাদের পরিপ্রেক্ষিতে এমআরডিআই ২৭ আগস্ট নিজেদের কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করে। বৈঠকে অংশগ্রহণকারীরা শিশু অধিকার ও শিশুবিষয়ক সংবাদ প্রচারে সংবাদকর্মীদের সচেতন করতে একটি সাধারণ নীতিমালার বিষয়ে একমত হয়েছেন।
অংশগ্রহণকারীরা বলেন, হাতে গোনা কয়েকটি ছাড়া অধিকাংশ সংবাদ প্রতিষ্ঠানেরই লিখিত সম্পাদকীয় নীতিমালা নেই। তাঁরা বলেন, সংবাদ ব্যবস্থাপকের সতর্কতায় শিশুদের জন্য নেতিবাচক বা ক্ষতিকর ছবি ও সংবাদ প্রচার এড়ানো সম্ভব। গণমাধ্যমের দ্বারা শিশু অধিকার ভঙ্গের অনেক ঘটনা ঘটেছে। কারণ অনেক সময় সংবাদকর্মী নিয়ম ও মানদণ্ড জানেন না।
বৈঠকে মনজুরুল আহসান বুলবুল, ফরিদ হোসেন, ইনাম আহমেদ, কুর্রাতুল-আইন-তাহিমনা, আরিফা শারমিন, রেজওয়ানুল হক, জাহিদ নেওয়াজ খান, জ ই মামুন, প্রণব সাহা, এস এম আকাশ, আশিস সৈকত, সুকান্ত গুপ্ত অলক, শওকত হোসেন মামুন, শাহরিয়ার খান, হাসিবুর রহমান ও সৈয়দ ইশতিয়াক রেজা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।