শিশুবিষয়ক গবেষণার তথ্য নিয়ে মতবিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রতিষ্ঠান প্ল্যান বাংলাদেশের গবেষণা বলছে, গত পাঁচ বছরে বাংলাদেশে নিখোঁজ হয়েছে ৮৮০টি ও পাচার হয়েছে ৪৬৯টি শিশু। তবে গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেছেন, নিখোঁজ বা পাচার হওয়া শিশুর সংখ্যা আরও বেশি।
গতকাল রাজধানীর বিয়াম মিলনায়তনে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। প্ল্যান বাংলাদেশ এবং সাউথ এশিয়া ইনিশিয়েটিভ টু অ্যান্ড ভায়োলেন্স অ্যাগেইনস্ট ওমেন এ অনুষ্ঠানের আয়োজন করে। অংশগ্রহণকারীদের একটি বড় অংশ গবেষণার নানা দুর্বলতা তুলে ধরে বলে, নিখোঁজ ও পাচার হওয়া শিশুর প্রকৃত সংখ্যা গবেষণায় ওঠে আসেনি।
গবেষণায় ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত দেশের ছয়টি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত তথ্য নেওয়া হয়েছে। গবেষণার ফলাফল উপস্থাপনের পর এক অংশগ্রহণকারী বলেন, গবেষণাটি খুবই দুর্বল, কারণ সংবাদপত্রে প্রকাশিত তথ্য যাচাই না করে গবেষণায় ব্যবহার করা হয়েছে।