শিশুমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ১২তম শিশু মেধাবৃত্তি ও শিশুমেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রায় ৩০০ শিক্ষার্থীকে শিশু মেধাবৃত্তি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশন সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে। বেলা সাড়ে ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবু হাসান শাহরিয়ার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন।