শিশুর ক্ষমতায়নে চাইল্ড অনলাইন সেফটি কর্মসূচি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট সম্পর্কিত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেপ্টেম্বরে দেশব্যাপী ‘সেফ ইন্টারনেট আউটরিচ প্রোগ্রামে’র আনুষ্ঠানিক সূচনা করেছে গ্রামীণ ফোন, টেলিনর গ্রুপ ও ইউনিসেফ। ছবি: বিজ্ঞপ্তি
শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট সম্পর্কিত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেপ্টেম্বরে দেশব্যাপী ‘সেফ ইন্টারনেট আউটরিচ প্রোগ্রামে’র আনুষ্ঠানিক সূচনা করেছে গ্রামীণ ফোন, টেলিনর গ্রুপ ও ইউনিসেফ। ছবি: বিজ্ঞপ্তি

এ বছরের জুনে স্বাক্ষরিত চুক্তির আওতায় শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট সম্পর্কিত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেপ্টেম্বরে দেশব্যাপী ‘সেফ ইন্টারনেট আউটরিচ প্রোগ্রামে’র আনুষ্ঠানিক সূচনা করেছে গ্রামীণ ফোন, টেলিনর গ্রুপ ও ইউনিসেফ।

বৃহস্পতিবার ‘বি স্মার্ট, ইউজ হার্ট’, শীর্ষক ‘চাইল্ড অনলাইন সেফটি প্রোগ্রাম’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান হয় রাজধানীর জিপি হাউজে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ, লেখক ও সাংবাদিক আনিসুল হক, গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডুয়ার্ড বেগবেদার, গ্রামীণফোনের সিসিএও মাহমুদ হোসেন এবং টেলিনর গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও সাসটেইনেবিলিটি অ্যান্ড চাইল্ড অনলাইন সেফটি স্পেশালিস্ট ওলা য়ো তান্দ্রে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোন, ইউনিসেফ এবং টেলিনর এর অন্যান্য কর্মকর্তারা।

১১ থেকে ১৬ বছরের ৪ লাখ শিশু কিশোরের ক্ষমতায়ন এবং ৫০ হাজার অভিভাবক ও শিক্ষকদের নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুযোগ কীভাবে তৈরি করতে হয়, সে সম্পর্কে অবহিত করতে এই উদ্যোগটি হাতে নেওয়া হয়েছে। স্কুলগুলোতে প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে ডিজিটাল শিক্ষার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। এ ছাড়াও, চাইল্ড হেল্পলাইন হটলাইন (১০৯৮) এ অন্তর্ভুক্ত করা হয়েছে ‘চাইল্ড অনলাইন সেফটি ইস্যুতে’। যেখানে কল করে কিশোর-তরুণেরা এ সম্পর্কিত উপদেশ ও পরামর্শসহ অন্যান্য সহায়তা পাবে।

এই উদ্যোগটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১০-বৈষম্য দূরীকরণের প্রতি গ্রামীণফোন এবং টেলিনর গ্রুপের প্রতিশ্রুতিবদ্ধতা পূরণে সহায়ক হবে।

গ্রামীণফোন ২০১৪ সাল থেকে শিশুদের মাঝে নিরাপদ ইন্টারনেট বিষয়ক সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত দেশব্যাপী ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীর মাঝে এই বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। ২০১৫ সালে গ্রামীণফোন এবং ইউনিসেফ অভিভাবকদের জন্য দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহার এবং সচেতনতা সম্পর্কিত একটি নির্দেশিকা প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি