শিশুর গলায় ছুরি ধরে মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় শিশুর গলায় ছুরি ঠেকিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করেছে ডাকাতেরা। গত শুক্রবার রাতে উপজেলার মহাকাল গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার হওয়ার ওই পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন দিবাগত রাত দুইটার দিকে দরজার তালা ভেঙে মহাকাল গ্রামের আশিষ দত্তেরবাড়িতে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত প্রবেশ করে। ডাকাতেরা আশিষের দেড় বছরের শিশু ছেলে আদিত্যর গলায় ছুরি ঠেকিয়ে পরিবারের সদস্যদের জিমিঞ্চ করে ফেলে। এরপর তারা নগদ অর্ধলক্ষাধিক টাকা, ১২ ভরি স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন সেট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আশিষ দত্ত অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।