শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পশ্চিম কাফরুলের একটি বাসা থেকে পুলিশ গতকাল বুধবার সন্ধ্যায় হূদয় (১১) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।শেরেবাংলা নগর থানা সূত্র জানায়, হূদয় তার মায়ের সঙ্গে ১৮৬/এ পশ্চিম কাফরুলের বস্তিতে থাকত। গতকাল বিকেলে হূদয় ওই বস্তির আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগায়। খবর পেয়ে পুলিশ বস্তিঘরের আড়া থেকে তার লাশ নামিয়ে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।