শিশুর নিরাপত্তায় এগিয়ে আসার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, বিচার না পেয়ে অনেক মেয়েশিশু আত্মহত্যার পথ বেছে নেয়। এখন থেকে যেখানে এ ধরনের অপরাধ হবে, সেখানেই প্রতিরোধ করতে হবে।
মিজানুর রহমান বলেন, দেশের শিশু ও বৃদ্ধদের দেখাশোনার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু এ ক্ষেত্রে রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিয়েছে। কারণ, সরকার শুধু আইন করে, তা বাস্তবায়ন করে না। তাই শিশুদের নিরাপত্তায় সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।
গতকাল শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে ‘বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০১৩’ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
একশনএইড, ফাউন্ডেশন ইন্টারভিদা, প্লান ইন্টারন্যাশনাল, ফুড ফর দ্যা হাংরি অ্যাসোসিয়েশন, সেভ দ্য চিলড্রেন ও ওয়ার্ল্ড ভিশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন শিশু ফোরামের সদস্য শুভলতা আক্তার।