শিশুর পরিচর্যায় মোবাইল অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে মুঠোফোনে অ্যাপের মাধ্যমে নবজাতকের স্বাস্থ্যতথ্য পাবেন নতুন মা-বাবারা। গতকাল সোমবার রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে জাতীয় অধ্যাপক এম আর খান অ্যাপটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ওষুধ উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশ এই মোবাইল অ্যাপটি এনেছে।
অনুষ্ঠানে বলা হয়, ‘মাম্মিস বুক’ নামের অ্যাপটি গুগল প্লে­ স্টোর থেকে সবাই বিনা মূল্যে নিতে পারবে। শিশুকে কখন কোন টিকা দিতে হবে, শিশুর ওজন, বৃদ্ধি ঠিকঠাক আছে কি না, সে নিয়ে তথ্য দেবে। কিছুদিন পর এই অ্যাপসের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা যাবে।
অনুষ্ঠানে মেনিনগোকক্যাল রোগের প্রতিষেধক টিকা ‘মিনাকট্রা’ বাজারে আনারও আনুষ্ঠানিক ঘোষণা দেয় সানোফি বাংলাদেশ।
মেনিনগোকক্যাল একধরনের সংক্রমণ। এই রোগে আক্রান্ত রোগীর মৃত্যুহার বেশি। তবে টিকা দিয়ে এর প্রতিরোধ সম্ভব। এ
ধরনের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ হলে আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য খুব কম সময় হাতে পাওয়া যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের, বাংলাদেশ সোসাইটি ফর পেডিয়াট্রিক ইনফেক্সাস ডিজিজেস অ্যাসোসিয়েশনের (বিএসপিআইডি) সভাপতি মনজুর হোসাইন, বারডেমের মহাপরিচালক নাজমুন্নাহার, বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সহিদুল্লা, মহাসচিব এম এ কে আজাদ চৌধুরীসহ প্রায় আড়াই শ শিশুবিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের শিশুরোগ বিশেষজ্ঞ সমীর কুমার সাহা মূল প্রবন্ধ পাঠ করেন। বিজ্ঞপ্তি।