শিশুর পুষ্টি ও বিকাশ বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে ‘শিশুর পুষ্টি ও বিকাশে মায়ের দুধ এবং পারিবারিক খাবারের গুরুত্ব’বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ফেনী জেলা পরিষদের সেলিম আল দ্বীন মিলনায়তনে ভারপ্রাপ্ত সিভিল সার্জন আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহমঞ্চদ চৌধুরী। মো. আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আলাউদ্দিন মজুমদার, স্বাস্থ্য কর্মকর্তা হাসিনা বেগম, ব্র্যাকের অশোক কুমার সাহা, এ কে এম নঈমুল হুদা, সদর হাসপাতালে পরামর্শক চিকিৎসক জাহাঙ্গীর আলম, শংকর কুমার বসাক ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তানজিলা বেগম। কর্মশালায় চিকিৎসক, শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ অনেকেই অংশগ্রহণ নেন।