শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কনফারেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গতকাল বুধবার ‘বাল্যবিবাহ প্রতিরোধ’ বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় ও বেসরকারি সংস্থা ফ্রিডের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ওই কনফারেন্স হয়।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। ঢাকা থেকে মুঠোফোনে কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এনডিসি নাছিমা বেগম। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
কনফারেন্সে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান, সদর উপজেলার ইউএনও সাবেত আলী, জলঢাকার ইউএনও মো. হাসান হাবীব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, সাংবাদিক তাহমিন হক, বাংলাদেশ মহিলা পরিষদের চেয়ারম্যান রাবেয়া আলিম, ফ্রিডের চেয়ারম্যান তাহমিদ আখতার মোল্লা প্রমুখ।