শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে চালু হচ্ছে 'জাস্টিস অডিট সিস্টেম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচিবালয়ে শিশু প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত
সচিবালয়ে শিশু প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত

দেশে শিশু নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে শিগগিরই ‘জাস্টিস অডিট সিস্টেম’ চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। ফলে শিশু নির্যাতনের মামলা তদারকি ও হালনাগাদ সহজ হবে। দ্রুত বিচার সম্পন্ন করা যাবে।

সচিবালয়ে মঙ্গলবার ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের (এনসিটিএফ) নির্বাচিত শিশু প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান আইনমন্ত্রী। সাক্ষাৎকালে শিশু নির্যাতন প্রতিরোধে নিজেদের কিছু সুপারিশ উপস্থাপন করে শিশুরা।

মন্ত্রী জানান, শিশু নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আরও ৪১টি পদ সৃষ্টি করে তাতে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

আনিসুল হক বলেন, ‘বিচার বিভাগের ওপর আস্থা হারিয়ে ফেললে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এটি যাতে না হয়, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ শিশু একাডেমির সহায়তায় শিশু সংগঠন এনসিটিএফ দেশের ৬৪ জেলায় শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। বিজ্ঞপ্তি