শিশুর প্রতি সহিংসতা রোধে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শিশুর প্রতি সহিংসতা নিরসনে এবং সার্কের সাইভেজ বাংলাদেশের কার্যক্রম-সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা জাহান এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম। দিনাজপুর অফিস|