শিশুর প্রারম্ভিক বিকাশ ও খসড়া পরিকল্পনা নিয়ে বরিশালে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছোট্ট শিশু কোমল মন, বিশেষ যত্ন প্রয়োজন, শুরুতে সুযত্ন পেলে, বাড়বে শিশু বুদ্ধিবলে’—এ শিরোনামে বরিশালে গতকাল সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে বরিশাল ও খুলনা বিভাগীয় কর্মশালা। বাংলাদেশ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় বরিশাল ও খুলনা অঞ্চলের বিশেষজ্ঞরা বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়।বরিশালের জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রিয়াজ আহম্মেদ।