শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া পূর্বপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার ডোবার পানিতে পড়ে শরীফ মিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৎস্যজীবী লোকমান মিয়ার ছেলে। শিশুটির পরিবার জানায়, দুপুরে বাড়ির সামনের উঠানে ওই শিশুটি আরও কয়েকজন শিশুর সঙ্গে খেলাধুলা করছিল। খেলতে খেলতে একপর্যায়ে সে বাড়ির উত্তর পাশের ডোবায় পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজি করে প্রায় আধঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু শরীফকে মৃত ঘোষণা করেন।
ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি