শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে গতকাল মঙ্গলবার আগুনে দগ্ধ হয়ে জিসান নামের তিন বছরের এক শিশু মারা গেছে। সে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামের বাসিন্দা। জিসানের বাবা কৃষক রমজান আলী বলেন, দুপুরে তাঁর ছেলে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় ওই এলাকায় ফেলে দেওয়া গোবরের জ্বালানি ছাইয়ের আগুনে সে পড়ে যায়। পরে বাড়ির লোকজন জিসানের চিৎকারে ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় জিসান মারা যায়।