শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামে গতকাল শনিবার সকালে পুকুরে ডুবে নুসরাত (২) নামের এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের নুরুজ্জামান ও আকলিমার মেয়ে। সকাল আটটার দিকে শিশুটি সবার অজান্তে বসতঘরের পাশের পুকুরে পড়ে যায়। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভাসতে দেখেন স্বজনেরা। পরে তাঁরা উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।