শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারের ইয়ামিন হাসান (৫) ও তানিয়া খাতুন (৪) নামের দুই শিশু মারা গেছে। গতকাল সোমবার বেলা দুইটার দিকে উপজেলার দুর্গানগর ইউনিয়নের দাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা সম্পর্কে চাচাতো ভাইবোন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রামের রফিকুল ইসলাম তাঁর ছেলে ইয়ামিন ও বড় ভাই শহিদুল ইসলামের মেয়ে তানিয়াকে নিয়ে বাড়ির পাশের পুকুরপারের একটি বরইগাছের বরই কুড়াতে যান। একপর্যায়ে দুই শিশুই পুকুরের পার থেকে পড়ে পানিতে ডুবে যায়। বহু খুঁজেও আর ওদের উদ্ধার করা সম্ভব হয়নি। শেষে বিকেল চারটার দিকে ওই দুই শিশুর লাশ ভেসে ওঠে।