শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী সড়কের হারজী নলবুনিয়া এলাকায় কলের লাঙলের চাপায় রিমা আক্তার (৬) নামের একজনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। সে দক্ষিণ মিরুখালী গ্রামের আবুল কালাম জমাদ্দারের মেয়ে। সে হারজী নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। পরিবার সূত্র জানায়, সোমবার সকালে বিদ্যালয় থেকে রিমা বাড়ি ফিরছিল। এ সময় একটি কলের লাঙল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। গুরুতর আহত রিমাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।