শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার চকপোতা গ্রামে গতকাল শনিবার সকালে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে আবদুল কাইয়ুম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। সকাল ১০টার দিকে ডোবা থেকে কাইয়ুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।