প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলায় পানিতে ডুবে মিনহাজ উদ্দিন (৭) নামের এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার তেমুক নওগাঁ এলাকায় এ ঘটনা ঘটে। মিনহাজ ওই এলাকার সবুজ হোসেনের ছেলে। সে তেমুক নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, দুপুরে মিনহাজ উদ্দিন স্কুল থেকে বাড়ি ফিরেই নাগর নদে গোসল করতে যায়। এ সময় হঠাৎ পানিতে ডুবে যায় মিনহাজ। পরে পরিবারের লোকজন খোঁজাখুজির একপর্যায়ে নাগর নদ থেকে তার লাশ উদ্ধার করে।